শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাসেমীর মৃত্যুতে ২০ দলীয় জোটের শোক

মিনহাজুল আবেদীন: [২] ২০ দলীয় জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে গভীর শোক ও সমেবদনা প্রকাশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে জোটের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শোক জানিয়েছেন।

[৩] বিএনপি মহাসচিব আরও বলেন, মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমীর মতো একজন খ্যাতিমান আলেমের মৃত্যু বর্তমান সঙ্কটকালে অপূরণীয় ক্ষতি। তিনি অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ এবং একজন দক্ষ সংগঠক ছিলেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন।

[৪] মির্জা ফখরুল বলেন, মহান আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ পাক যেন তাকে বেহেস্ত নসীব করেন। নূর হোসাইন কাসেমীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ