শিরোনাম
◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক পাচারকারী আটক, পিকআপ ট্রাক জব্দ

তৌহিদুর রহমান: [২] শনিবার (১২ ডিসেম্বর) সকালে অভিযানে মাদক পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাকও জব্দ করা হয়।

[৩] হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টায় সরাইল উপজেলার গোগদ নামক এলাকায় চেকপোষ্ট বসায় হাইওয়ে পুলিশ। জেড মেট্রো পিকআপ ট্রাক (ঢাকা-মেট্রো-ণ-১২-১৭৩১) তল্লাশির জন্য থামানোর নির্দেশ দিলে তা পালিয়ে যাবার চেষ্টা চালায়। হাইওয়ে পুলিশ ধাওয়া করে কুট্টাপাড়া এলাকায় গাড়িসহ মাদক এক পাচারকারীকে আটক করে।

[৪] আটককৃত মাদক পাচারকারী হলেন তওফিক মিয়া (২৩)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আলানিয়া গ্রামের সামসুল আলমের পুত্র।

[৫] এসময় পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে ৫টি পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে। খাঁটিহাতা মোঃ মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত গাঁজা ও মাদক পাচার কাজে ব্যবহৃত গাড়ির আনুমানিক মূল্য ৮লাখ টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়