শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিনের বন্ধুর সাথেই সাত পাকে অপর্ণা

বিনোদন ডেস্ক: শোবিজের পরিচিত মুখ অপর্ণা ঘোষের বিয়ে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী দীর্ঘদিনের বন্ধু সত্রাজিৎ দত্তকে বিয়ে করবেন। সময় টিভি

সনাতন ধর্মীয় রীতি অনুসারে আজ চট্টগ্রামেই হবে তাদের বিয়ের অনুষ্ঠান। এর আগে, গত ৭ ডিসেম্বর রাতে চট্টগ্রামের নিজ বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন তারা।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা ঘোষ। এরপর নিয়মিত হয়ে ওঠেন টেলিভিশন ও বিজ্ঞাপনের পর্দায়। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব অপর্ণা। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ সিনেমায় অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী’ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

তার প্রথম অভিনয় ছিল ‘তবুও ভালোবাসি’ নাটকে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র, উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সবক্ষেত্রেই সরব রয়েছেন এখনও।

অপর্ণা অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘রূপনগর’, ‘জীবনের ছোট ছোট ঢেউ’, ‘আজ রবিবার’, ‘কোথাও কেউ নেই’, ‘হাউসফুল’, ‘ঠুয়া’, ‘৪২০’, ‘বন্ধন’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘ঠেলাগাড়ি’ প্রভৃতি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়