শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উর্দুরোড চকবাজারের নোয়াখালী ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলানিউজ২৪

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার (১১ ডিসেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, ওই ভবনের চারতলায় প্লাস্টিকের পণ্য মজুত করে রাখা ছিলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা পর মোট ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়