শিরোনাম
◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ ◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগের একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে: মির্জা ফখরুল

শিমুল মহমুদ: [২] বিএনপি মহসচিব বলেন, এই মানবাধিকার লঙ্ঘন করে তারা সংবিধান লঙ্ঘন করছে। এজন্যই অতিনিকটে তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের নেত্রী যিনি দীর্ঘ ৯ বছর সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্যে, তাকে সম্পূর্ণ বিনাদোষে মিথ্যা মামলা দিয়ে আজকে আটক করে রাখা হয়েছে দীর্ঘ দুই বছর ধরে। আজকে ৩৫ লক্ষের ওপরে মানুষকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে, এক লক্ষের উপরে বেশি আসামি। প্রায় ৯‘শ মতো মানুষ গুম হয়ে গেছে, হত্যা হয়েছে হাজার হাজার।’

[৪] এই অবস্থা থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন সবাই একজোট হই আমার অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকেই আজকে জনগনকে সঙ্গে নিয়ে আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে হবে।

[৫] গুম হওয়া পরিবারের আহাজারির কথা উল্লেখ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, অনেকের বাসায় আমি গিয়েছি। তাদের মা-বোন-ভাইদের এখনো যে আহজারি- এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়।

[৬] বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

  • সর্বশেষ