শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়ায় জড়িয়ে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহত যুবকের নাম সখিন শেখ। নিহত যুবক উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।

[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকের স্ত্রী ও দুই সন্তান থাকার পরও সম্প্রতি শেখর গ্রামের এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো। গত রবিবার পারিবারিক কলহের জেরে সখিন শেখ বিষপান করেন। তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

[৪] কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর বুধবার আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু ঘটে।

[৫] বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহাবুর আলম বলেন, সখিন শেখকে আশঙ্কাজনক অবস্থায় বোয়ালমারী হাসপাতালে নিয়ে এলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়