শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল তারকা মনদীপ সিং এবার যোগ দিলেন কৃষক আন্দোলনে

স্পোর্টস ডেস্ক : [২] এই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটারকে দেখা গেল কৃষক আন্দোলনে সরাসরি যোগ দিতে। পাঞ্জাবের রনজি দলের অধিনায়ক মনদীপ সিং কিছুদিন আগেই আইপিএল খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন তিনি। সেই মনদীপ সিং এবার কৃষকদের পাশে।

[৩] ২৮ বছরের মনদীপ তার দাদা হরবিন্দর সিংয়ের সঙ্গে মঙ্গলবার যান দিল্লির সিঙ্ঘু সীমানায়। সেখান থেকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই ঠাণ্ডার মধ্যে বয়স্ক মানুষরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছেন। তাদের সমর্থন জানাতেই আমি এখানে আসি। যে অবস্থায় তারা রয়েছেন, খুবই হৃদয়বিদারক। ট্র্যাক্টরই এখন এই মানুষগুলোর ঘরবাড়ি। তবুও তারা কোনও আপত্তি জানাচ্ছেন না। আমি তাদের প্রণাম জানাই। গোটা দেশ নির্ভর করে থাকে কৃষকদের ওপর। তাদের সমস্যার দ্রুত সমাধান করা উচিত।

[৪] আইপিএলে খেলার সময়েই মনদীপ তার বাবাকে হারিয়েছেন। যদিও তিনি দেশে ফিরে আসেননি। পাঞ্জাবের হয়ে খেলা চালিয়ে যান তিনি। কলকাতার বিরুদ্ধে অপরাজিত ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। পেয়ে যান ক্রিস গেলের দরাজ সার্টিফিকেট। বাবার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন মনদীপ। বলেন, আমার বাবা জীবিত থাকলে তিনিও এই আন্দোলনে যোগ দিতেন। তিনি নিশ্চয়ই গর্বিত হবেন তার ছেলে সেই কাজ করছে।

[৫] ভারতের হয়েও খেলেছেন মনদীপ। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ টি টি-২০ ম্যাচে সুযোগ পান তিনি। সেই ৩ ম্যাচে তাঁর মোট রান ৮৭, সর্বোচ্চ অপরাজিত ৫২ রানের ইনিংস। তারপর আর সুযোগ পাননি তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও খেলেছেন তিনি।- আজকাল / সংবাদপ্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়