শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ইউজিসিতে মানববন্ধন

শরীফ শাওন: [২] দেশের উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না, তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। যা দেশের শিল্প-সংস্কৃতির জন্য মারাত্মক হুমকি স্বরুপ। সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

[৩] বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দাবি, ভাস্কর্য ভাঙার সঙ্গে কোন দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এসকল ব্যাক্তির সম্পদের বিবরণ ও আয়ের উৎস খতিয়ে দেখার দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

[৪] বুধবার ইউজিসি ভবনের সামনে পরিচালকসহ সকল কমকর্তা ও কর্মচারী অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়