শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক আজ অবসরে যাচ্ছেন

আজাহার আলী সরকার : [২] ঢাকা ক্যান্টনমেন্ট - কোয়ার্টারমাস্টার জেনারেল (কিউএমজি ) লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক ওএসপি, পিএসসি সরকারী চাকরির শেষে আজ বুধবার বিকেল থেকে অবসরে যাচ্ছেন।

[৩] তিনি ১০ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের একজন অফিসার ।১৯৬২ সালের ১০ ডিসেম্বর তাঁর জন্ম। সেই অনুযায়ী আজ বুধবার বিকেল থেকে তাঁর সরকারী চাকরির মেয়াদ পুর্ন হওয়ার শেষ দিন । তিনি একজন সৎ দক্ষ ও মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন ।
তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক এবং সেনা কল্যাণ সংস্থার সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িতব পালন করেন ।

[৪] এরআগে তিনি নিউইয়র্কের জাতিসংঘের সদর দফতরের বাংলাদেশ স্থায়ী মিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ রাইফেলস (এখন বর্ডার গার্ড বাংলাদেশ) এর ৬ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। তার অধীনে ২০১৫ সালে সেগুনবাগিচায় এনএসআইর নতুন সদর দপ্তর নির্মাণ শুরু হয়। তিনি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব:) এম মঞ্জুর আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়