শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক

অহিদ মুকুল: [২] নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়ন থেকে মো. নুরুল আমিন (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

[৩] আটক মো. নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আশরাফ আলীর ছেলে।

[৪] মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে হাতিয়ার মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিয়া উপজেলার জনতা বাজার ঘাটে রোহিঙ্গা ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয়রা তাকে মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।

[৫] জানা যায়, ওই রোহিঙ্গা যুবকের আত্মীয় স্বজন কয়েকদিন আগে ভাসানচরে চলে আসেন। তিনিও ভাসানচরে তার পরিবারের সদস্যদের কাছে আসার জন্য উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসেন।

[৬] মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসান মিয়া আরও জানান, বুধবার আটক রোহিঙ্গা যুবককে ভাসানচরে পাঠানো হবে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়