শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ.লীগ ও বিএনপির দুর্নীতি-দুঃশাসন থেকে মুক্তি পেতে দেশের মানুষ বিকল্প খুঁজছে: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের আরও বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে জনসাধারণের একমাত্র বিকল্প শক্তি। জাতীয় পার্টি কোন ষড়যন্ত্রে বিশ্বাস করে না এবং কখনো-ই কোন ষড়যন্ত্রে জড়িত ছিলো না। দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে তা প্রতিহতের রাজনীতিতে জাতীয় পার্টি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে।

[৩] জিএম কাদের আরও বলেন, পল্লীবন্ধু ক্ষমতা হস্থান্তরের পর থেকে ত্রিশ বছর যে সরকারগুলো দেশ পরিচালনা করেছে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। দুর্নীতির কারণে দেশের ডাক্তারী সার্টিফিকেট বিদেশে গ্রহণ করছে না। প্রধানমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, হঠাৎ করে কেউ কেউ গ্রেপ্তার হচ্ছে। কিন্তু কিছুদিন পর আবার দুর্নীতিবাজরা কোর্ট-টাই পড়ে ঘুরে বেড়ায়।

[৪] জিএম কাদের প্রশ্ন রেখে বলেন, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার অভিযানে বিচার বর্হিভূতভাবে কয়েকশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু মাদকের প্রসার কি কমেছে? বলেন, কেউ দাবি করতে পারছে না দেশে মাদকের বিস্তার রোধ হয়েছে।

[৫] মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুর জেলা গণফোরাম সভাপতি এডভোকেট কাজী মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহমুদুল আলম টিটুর নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

[৬] জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, রাজনীতির মুল কর্মকান্ডে রয়েছে নির্বাচন। কিন্তু দেশের মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করছে। নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা স্পষ্ট। এ কারণে, রাজনীতিতে স্থবিরতা বিরাজ করছে। তাই অনেকেই রাজনীতি থেকে ঝরে পড়ছে।

[৭] যোগদান অনুষ্ঠানে গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম.এম. নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা সভাপতি মোঃ আজম খান, রফিক মেম্বর। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল প্রমুখ।

  • সর্বশেষ