শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফুজ্জামান তুহিন: ইসলামে ছবি আঁকা হারাম বলে নিজের ছবি ফেসবুকে দিচ্ছেন, এটা হারাম না?

আরিফুজ্জামান তুহিন: দুনিয়ার নিকৃষ্টতম বামপন্থীরা থাকেন বাংলাদেশে। পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি জ্ঞানের কথা বাদ দিলেও সমাজ যাদের ‘বাম’ হিসেবে জানেন তাদের প্রধান সংকট হলো, তারা যে সমাজতন্ত্রের কথা বলে সেটাতেই তারা বিশ্বাস করে না। যে যা বিশ্বাস করে না তার কাছে সেটি নিরাপদ না যেমন, তার হাতে দিয়ে যদি সেটি আসেও তা জনগণকে নিপীড়ন করবে। এখন তাদের কেউ কেউ সহি মূর্তি ও সহি ভাস্কর্যর ফতোয়া দিচ্ছে। তারা আর মাওলানা সাবদের মধ্যে ফারাক কী? মিলেমিশে দল বানালে প্রবলেম কোথায়?

সারা জীবন মাওলানাদের বলতে শুনেছি যে, এমন ছবি আঁকা যাবে না যার প্রাণ আছে। কারণ তুমি তো প্রাণ দিতে পারো না, সে কারণে ওইরকম ছবি আঁকা হারাম। তো এসব বলে তাদের সব পোস্টার ফুল, ফল, তরুলতা টাইপ একটা অঙ্কন দিতো। কিন্তু দেখেন, বিজ্ঞানীরা আমাদের বহু আগেই বলেছেন, গাছেরও প্রাণ আছে। তাহলে এই লতাপাতা আঁকলেন, সেটা শিরক হলো না? ইসলামে ছবি আঁকা হারাম বলে নিজের ছবি ফেসবুকে দিচ্ছেন, এটা হারাম না? এতো হারাম হালাল নিয়ে তারা দুনিয়ার সব থেকে বড় হারাম কাজ করেন। সেটা হলো পুঁজিবাদের সেবা। তারা পুঁজিবাদে ঘুমায়, পুঁজিবাদে খায়, পুঁজিবাদ ভালোবাসে। অথচ দুনিয়ার সব সংকটের গোড়া হলো পুঁজিবাদ। আমাদের দেশে বামপন্থা ও ইসলাম দুটোই ভন্ডদের হাতে পড়েছে। ফলে আদর্শিক কোনোকিছু নিয়ে হাপিত্যিশ করা ছাড়া কিছু দেখছি না। আর হুমায়ূন আজাদ আগেই বলে গেছিলেন, সবকিছু নষ্টদের অধিকারে গেছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়