শিরোনাম
◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন!

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎ গোলযোগে সরকারি ৩০ হাজার ওয়েবসাইটে প্রবেশে সমস্যা

বাশার: [২] সার্ভারে বৈদ্যুতিক গোলযোগের কারণে সরকারি ওয়েবসাইটগুলোতে প্রবেশে সমস্যা দেখা দিয়েছে। প্রায় ৩০ হাজার ওয়েবসাইটে দিনভর সমস্যা ছিল।

[৩] রোববার সকাল ১০টার দিকে মগবাজারে বিটিসিএলের ইনভার্টারে বৈদ্যুতিক গোলযোগের পর সন্ধ্যা ৭টার দিকে গুরুত্বপূর্ণ বেশকিছু ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।

[৪] সরকারি ওয়েবসাইটগুলো সরকারি সংস্থা বিটিসিএলের ডটবিডি ডটগভ (.bd.gov) ডোমেইন দ্বারা পরিচালিত হয়।

[৫] মগবাজারে বিটিসিএল অফিস থেকে সার্ভার পরিচালিত হয়। সরকারের এটুআই সরকারি ওয়েবসাইটগুলোর কারিগরি দিক তদারকি করে থাকে।

[৬] সন্ধ্যা ৭টার দিকেও জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ বেশকিছু গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পাওয়ার রিজেনারেটের কাজ চলছে, দ্রুতই সমস্যা কেটে যাবে।

[৭] বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, মগবাজারে বিটিসিএলের সার্ভারে বিদ্যুৎ গোলযোগ দেখা যাওয়ায় ওয়েবসাইটগুলো সাময়িক সমস্যা ছিল। এখন ঠিক করা হয়েছে। সাইটগুলো এখন চালু হবে।

[৮] এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে মগবাজারে বিটিসিএলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। যেখানে আমাদের সার্ভার রয়েছে। এর কারণে ৩০ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইট ডাউন হয়ে আছে, সাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, সরকারি মন্ত্রণালয় ও দফতরের মিলে মোট ওয়েবসাইট রয়েছে ৪২ হাজারের মতো। আমাদের বেশিরভাগ ওয়েবসাইট এখন বিটিসিলের সার্ভারে। বাকিগুলো রয়েছে ন্যাশনাল ডেটা সেন্টারে।

[৯] এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা বলেন, পাওয়ার না থাকলে আমরা সার্ভার রান করাতে পারি না। গতরাতেও সমস্যা দেখা দিয়েছিল, সেটা ঠিকও করা হয়েছে। কিন্তু সকালে দ্বিতীয় দফায় সমস্যা দেখা দিয়েছে। আমাদের পোর্টালে কিংবা সার্ভারে সমস্যা নেই।

[১০] আরফে এলাহী বলেন, সকালে বিটিসিএলের ইনভার্টার পুড়ে গেছে। ছোট ছোট ইনভার্টারের ব্যবস্থা করা হয়েছে। এখন কানেকশনের কাজ চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে সার্ভারের একটা অংশ চালু করতে পারব। গ্রাজুয়ালি একটির পর একটি ওয়েবসাইট ভিজিবল হতে শুরু করবে।

ইনভার্টারে সারারাত কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, বিটিসিএলের সঙ্গে আমাদের (এটুআই) টিমও সেখানে থাকবে।

এটুআইয়ের এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর অফিস, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের গুরুত্বপূর্ণ ৬২টি ওয়েবসাইটকে আমরা একটু সংবেদনশীল মনে করি। এই সাইটগুলোর কয়েকটিও বন্ধ রয়েছে।

 

  • সর্বশেষ