শিরোনাম
◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৮, সুস্থ ২৪৫৭

লাইজুল ইসলাম ও মহসীন কবির : [২] শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ২৭৩ দিনে ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৪০ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৪৯ হাজার ৫৯১ জন। মোট শনাক্ত ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জন। মোট মারা গেছেন ৬৮০৭ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

[৫] মৃতদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১২ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৩ জন, রাজশাহী, খুলনা,বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে ১০ জন। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে এক জন করে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৩৪ জন। বাড়িতে এক জন।

[৬] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন , ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

[৭] গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৯৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৫৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯২ হাজার ২৯৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৯ হাজার ২৬৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৩৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়