শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজ্ঞানী ফাখরিজাদেহ হত্যাকাণ্ড ইরানের সঙ্গে লেনদেন জটিল করবে বললেন বাইডেন

রাশিদুল ইসলাম : [২] ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড ইরানের সঙ্গে লেনদেন বা বোঝাপড়াকে জটিল করবে বলে মনে করলেও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলতে পারছেন না তা কতটুকু জটিল হবে। সিএনএন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, এটা বলা কঠিন যে এই হত্যাকাণ্ড তেহরানের সঙ্গে তার লেনদেন বা বোঝাপড়াকে কতটুকু জটিল করে তুলবে।

[৩] বাইডেন আরও বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল। আর এ কারণেই ইরানের পরমাণু সংক্রান্ত জ্ঞান ও সক্ষমতা বেড়েছে। বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়। পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন।

[৪] এদিকে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ফের ইরানকে আলোচনায় ফেরার কথা বলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, তার দেশকে লেকচার দেয়ার আগে ইউরোপকে আগে আচরণ পরিবর্তন করতে হবে।

[৫] হেইকো মাস বলেন ইরানের হাতে কোন পরমাণু অস্ত্র বা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবে না। ইরানের এ ধরনের কর্মসূচি পুরো অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলেছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের ভূমিকায় পরিবর্তন আনার তাগিদ দেন।

[৬] ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউরোপের দেশগুলোর উচিত প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে তাদের ব্যর্থতা পর্যালোচনা করা। পারস্য উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি বন্ধ করার কথা বলেন জারিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়