শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালকে বড় টার্গেট দিল খুলনা

রাহুল রাজ : [২] বঙ্গবন্ধু টি-২০ কাপের ১১তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে জাকির হাসানের ফিফটিতে ভর করে ফরচুন বরিশালের বিপক্ষে ১৭৩ রানে বড় পুঁজি পেয়েছে জেমকন খুলনা।

[৩] টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জহুরুল হককে হারায় খুলনা। তবে এরপর আরেক ওপেনার জাকির হাসানের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাড়ায় তারা। ইমরুলকে নিয়ে বড় জুটি গড়েন জাকির। সুযোগ পেয়েই তুলে নেন ফিফটি।

[৪] তাসকিন-রাহীদের পিটিয়ে ৩৩ বলে আসরে নিজের প্রথম ফিফটি তুলে নেন জাকির। বড় জুটির পর ইমরুল ৩৪ বলে ৩৭ রান করে বিদায় নেন। ব্যাটিংয়ে নেমে আজও ব্যর্থ হয়েছেন সাকিব। চার নম্বরে নেমে ১০ বলে ১৪ করে বিদায় নেন।

[৫] তবে জাকিরের ৪২ বলে ৬৩ ও মাহমুদউল্লাহর ১৪ বলে ২৪ রানে বড় পুঁজির দিকে এগুতে থাকে খুলনা। শেষ ওভারে শুভাগতের আরিফুলের ১ বলে ছক্কায় ১৭৩ রানের বড় সংগ্রহ পায় খুলনা।
[৬] সংক্ষিপ্ত স্কোর:
[৭] জেমকন খুলনা ১৭৩/৬(২০)
জাকির ৬৩(৪২), ইমরুল ৩৭(৩৪)
রাব্বি ৩/৩৩, তাসকিন ২/৪৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়