শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কুলাউড়ায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এ অর্থ আদায় করা হয়েছে।

[৩] জানা যায়, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে শহরের চৌমুহনী, উত্তরবাজার, উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও ব্রাহ্মণবাজারে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ৩০ জনকে অর্থদন্ড করে ২৪ হাজার ৮ শত টাকা আদায় করা হয়।

[৪] অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে উপজেলার বরমচাল, ভাটেরাবাজার, ব্রাহ্মণবাজার, রবিরবাজার ও পৌর শহরে পৃথক অভিযান পরিচালনা করে একই অপরাধে ৬৭ জনকে অর্থদন্ড করে ২৮ হাজার ৯ শত টাকাসহ মোট ৫৩ হাজার ৭শত টাকা আদায় করা হয়। উভয় অভিযানে কুলাউড়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে আগামীতে আরোও কঠোর অভিযান পরিচালনা করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ