শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুড়ীতে শিশু অপহরণ, চাচাতো ভাই আটক

স্বপন দেব: [২] অবশেষে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে।

[৩] বৃহস্পতিবার দুপুরে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

[৪] অভিযোগে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফখরুল ইসলামের শিশু পুত্র সোহান আহমদ (১১) গত মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় সোহানের বাবা জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরে একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র সোহানের চাচাতো ভাই জাহিদ হাসান মুন্না (২৫) শিশুটির বাবা ফখরুল ইসলামকে ফোন করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি তিনি জুড়ী থানাকে জানান।

[৫] পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মুন্নার অবস্থান নিশ্চিত হয়ে শ্রীমঙ্গল থানাকে বিষয়টি অবগত করে। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ বুধবার বিকেলে শ্রীমঙ্গল রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু সোহানসহ মুন্নাকে আটক করে রাতে জুড়ী থানায় হস্তান্তর করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়