শিরোনাম
◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড ◈ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় রেকর্ড ২ হাজার ৬৫৮ জন মৃত্যু

আসিফুজ্জামান পৃথিল: [২] উৎসবের মান ডিসেম্বর আসতেই যুক্তরাষ্ট্রে ভাঙতে শুরু করেছে এপ্রিল মাসের রেকর্ড। এই নিয়ে টানা ২ দিন দেশটিতে আড়াই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটলো। মঙ্গলবার মারা গিয়েছিলেন ২ হাজার ৫৯৭ জন। জন হপকিন্স ইউনিভার্সিটি

[৩] ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে মারা গিয়েছিলেন ২ হাজার ৬০৩ জন। ৭ এপ্রিল মৃত্যু হয়েছিলো ২ হাজার ৫৭০ জনের। ২১ এপ্রিল দেশটিতে মারা গিয়েছিলেন ২ হাজার ৫৪২ জন। যুক্তরাষ্ট্রে মহামারীর প্রাদুর্ভাব শুরুর পর থেকে হিসেব করলে প্রতিদিন গড় মৃত্যু ১ হাজার ৫৩১ জন।

[৪] শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৫৫১ জন, সুস্থ ৪০ হাজার ৭২৬ জন, মারা গেছেন ৫২৬ জন। দেশটিকে মোট শনাক্ত ৯৫ লাখ ৩৪ হাজার ৯৬৪ জন। মোট মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৬৪৮ জন। সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৭৩ হাজার ৩৭৩ জন। দ্য হিন্দু

[৫] বাংলাদেশ সময় দুপুর ৩টা পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্ত ছিলেন ৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৭১ জন। মারা গেছেন ১৫ লাখ ৪৫৪ জন। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৪২৯ জন। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়