শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনা চিনিকল বন্ধের প্রতিবাদে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পাবনা চিনিকল বন্ধের প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে পাবনা চিনি কলের প্রধান ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ শেষে সেখান থেকে একটি মিছিল বের করে মিলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে করা হয়। এতে বক্তব্যে রাখেন পাবনা সুগার মিলস ওয়াকার্স ইউনিয়নের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল আলম বাবু, শ্রমিকনেতা রাকিবুল ইসলাম, রমজান আলী কামাল হোসেন প্রমুখ।

বক্তারা রাষ্ট্রায়ত্ত পাবনা চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে কলটির শ্রমিক-কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। দাবি পূরণ না হলে উত্তর-দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ‘দাশুড়িয়া’ মহাসড়ক-রেলপথ অবরোধ করে সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়