শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁও রিসোর্ট সিটি-ইকোনমিক জোন অবৈধ ঘোষণা

নূর মোহাম্মদ: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৬টি মৌজায় ১ হাজার ৮৬৮ বিঘা জমিতে মাটি ভরাট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্ট এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।

[৩] রায়ের পর পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালে তারা রিট দায়ের করলে একই বছরের ২ মার্চ রুল জারি করেন। একইসঙ্গে ইউনিক প্রোপাটিজকে প্রকল্প এলাকার মাটি ভরাট কার্যক্রম বন্ধে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

[৪] পরবর্তীতে ইউনিক প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের সহযোগি কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লি.সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মাটি ভরাটের অনুমতি পেয়েছে দাবি করে ২ মার্চের আদেশ অকার্যকর ঘোষণার জন্য হাইকোর্টে আবেদন করে। ২০১৬ সালের ২৫ অক্টোবর আগের আদেশ সংশোধনক্রমে মাটি ভরাট কার্যক্রম পরিচালনার আদেশ দেওয়া হয়।

[৫] হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে বেলা আপিল বিভাগে আবেদন করলে একই বছরের ৩ নভেম্বর হাইকোর্টের ২৫ অক্টোবরের আদেশ স্থগিত করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১৫ নভেম্বর আপিল বিভাগ বেলা’র রিটটি দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেন।

[৬] দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট বুধবার রুলটি যথাযথ ঘোষণা করেন এবং ৬ মাসের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেন। এই রায়ের ফলে সোনারগাঁও রিসোর্ট সিটি ও সোনারগাঁও ইকোনমিক জোনের নামে গৃহীত সকল কার্যক্রম অবৈধ বিবেচিত হবে বলে জানিয়েছেন বেলার আইনজীবীরা।

  • সর্বশেষ