শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াকাটা পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, মেয়র প্রার্থী ৪ জন

জাকারিয়া জাহিদ: [২] পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন, কাউন্সিলর ৩৩ ও সংরক্ষিত নারী আসনের ৮ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর ) বিকাল ৫ টা ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

[৩] উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ দিনে আবদুল বারেক মোল্লা (আওয়ামী লীগ), আবদুল আজিজ মুসুল্লী (বিএনপি), মো. নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন) মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (৩০ নভেম্বর ) স্বতন্ত্র
[৪] প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সদ্য আ’লীগে যোগ দেয়া হাইব্রীড আ’লীগ নেতা মো. আনোয়ার হাওলাদার।

[৫] কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুয়াকাটা পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়