শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ওমানের আলওয়াফি নামক এলাকায় একটি কূপে কাজ গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের, সাতাইশ দ্রোন গ্রামের দরবেশের বাজারের পশ্চিম পাশে জরুর বাপের বাড়ির মোস্তফা ও নাসির (আপন দুই ভাই) এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন আনছার মিয়ার হাটের পূর্বপাশে আলমগীর।

ওমান প্রবাসী নিহত দুই সহোদরের বড় ভাই মো. ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৫ বছর আগে ওমানে পাড়ি জমায় তারা। ওমানের আলওয়াফাতে একটি কম্পানিতে ইলেকট্রিকের কাজ করত। এই বছরের মার্চের প্রথম সপ্তাহে এক ভাই নাসির বাড়ি থেকে যায়।

অপর ভাই মোস্তফা আসার থাকলেও করোনার কারণে আসতে পরেনি। সেখানে একটি বিদ্যুৎকূপে কাজ করতে গিয়ে দুই সহোদারসহ তাদের এলাকার আলমগীর বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারায়। তাদের মরদেহ আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উৎসঃ কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়