শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত: ইউজিসি

শরীফ শাওন: [২] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানায়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরি করা হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান তিনটি বিভাগে পরীক্ষা নেয়া হবে।

[৩] মঙ্গলবার সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির উপাচার্যদের সঙ্গে ইউজিসি’র বৈঠকে চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।

[৪] ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, করোনা মহামারিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয় বিবেচনা করে সরাসরি এবং সহজ উপায়ে ভর্তি পরীক্ষার বিষয়ে উপাচার্যদের প্রতি আহ্বান জানানো হয়। এসময় গুচ্ছ পদ্ধতি থেকে পিছু হঠার সুযোগ নেই।

[৫] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান বলেন, উপাচার্যদের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মাধ্যমে গুচ্ছে ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষা নিয়ে স্কোর দেবে কমিটি। সেই স্কোরের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে। প্রাতিষ্ঠানের পক্ষে কোন পরীক্ষা নেওয়া যাবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়