শিরোনাম
◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির ◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে এইডস রোগী বাড়লেও শনাক্তের ব্যবস্থা নেই ৪১ জেলায়

ডেস্ক ডিপোর্ট: এইডস শনাক্ত করার ব্যবস্থা নেই দেশের ৪১ জেলায়। এতে আক্রান্তদের অনেকের শনাক্তের বাইরে থেকে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। বাড়ছে সঠিক চিকিৎসা নিশ্চিত করার চ্যালেঞ্জ। এখনো শনাক্ত করা যায়নি অন্তত সাত হাজার রোগী। ইনডিপেনডেন্ট টিভি

দেশে এ পর্যন্ত এইডস শনাক্ত হয়েছে ৭ হাজার ৩৭৪ জনের। তবে, ধারণা করা হয় প্রকৃত রোগীর সংখ্যা এর চেয়ে দ্বিগুণ। সংক্রমিতদের একটা বড় অংশই থেকে যাচ্ছে শনাক্তের বাইরে।

এইডস শনাক্তদের ৪২ ভাগই ঢাকার। তবে, দেশের বেশির ভাগ জেলাতেই নেই শনাক্ত করার ব্যবস্থা। এই অবস্থায় আক্রান্তদের সময়মতো শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করায় বড় চ্যালেঞ্জ দেখছেন চিকিৎসকেরা।

এইডস সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে ধরা হয় যৌনকর্মী, হিজড়া ও শিরায় মাদক গ্রহণকারীদের। তবে, দেশে শনাক্ত রোগীদের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাইরের।

সময়ের সঙ্গে অনেক পরিবর্তন এসেছে এইডসের চিকিৎসায়। সময়মতো রোগ শনাক্ত হলে অন্যদের সংক্রমিত করার ঝুঁকি কমার পাশাপাশি সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়ে। সারা দেশে ১১টি কেন্দ্র থেকে দেয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ।

দেশে প্রথম এইচআইভি শনাক্ত হয় ১৯৮৯ সালে। এ পর্যন্ত মারা গেছেন ১২৪২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়