শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সেরাদের সঙ্গে আমাকে তুলনা করলে ভালোই লাগে, বললেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের বাবর আজম বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা ব্যাটসম্যানদের মধ্যে আলোচিত নামগুলোর অন্যতম। বিষয়টি নিজেও জানেন ২৬ বছর বয়সী ক্রিকেটার এবং তাতে খুশিও। তবে তার প্রধান কাজ যে দলকে জেতানো তা মাথায় রাখেন সব সময়।

[৩] সদ্য টেস্ট অধিনায়কত্ব পাওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের তিন ফরম্যাটেরই অধিনায়ক হয়েছেন বাবর। বিরাট কোহলি ও অন্য সেরাদের সঙ্গে তুলনা কী ভাবে দেখেন? বাবর বলেছেন, দুর্দান্ত সব ক্রিকেটারদের সঙ্গে নিজের তুলনা হলে ভালই লাগে। তবে আমি নিজেকেই চ্যালেঞ্জ জানাই। লক্ষ্য স্থির করি নিজেই। নিজের সামনে মাপকাঠি টাঙিয়ে রাখি যে, পাকিস্তানের হয়ে ম্যাচ জেতাতে হবে আমাকে।

[৪] তিনি বলেন, পাশাপাশি এটাও ঠিক যে নিজের লক্ষ্য স্থির করার ক্ষেত্রে বড় ক্রিকেটারদের সঙ্গে তুলনা সাহায্য করে। বিশ্বের সেরা পাঁচে নিজের নাম আসা যেমন তৃপ্তির, তেমনই সেখানে টিকে থাকার জন্য পারফরম্যান্স করে যাওয়ার দায়িত্বও আসে। আর সেটা আত্মবিশ্বাসও বাড়ায়। আমার ভালোই লাগে।

[৫] এমনিতে সাদা বলে ক্রিকেটে দুর্দান্ত বাবর। তবে লাল বলেও সাদা বলের মতো পারফর্ম করতে চান। - ক্রিকেট পাকিস্তান/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়