শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকার বদলে নারকেল দিলেই কলেজে ভর্তির সুযোগ!

আপনি কলেজে ভর্তি চান। কিন্তু টিউশন ফি দেওয়ার সামর্থ্য নেই আপনার। সেক্ষেত্রে কি করবেন আপনি! কোথাও থেকে ধারকর্য করে অবশ্যই কলেজে ভর্তি হতে চাইবেন। কিন্তু ইন্দোনেশিয়ার বালির একটি কলেজ এ রকম অর্থনৈতিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের জন্য বের করেছে অভিনব উপায় কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, অর্থের বদলে ফি বাবদ নারকেল দিলেও পড়াশোনা করা যাবে ওই কলেজে।

বালির ওই কলেজের নাম দ্য ভেনাস ওয়ান ট্যুরিজম অ্যাকাডেমি। এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়। মহামারি করোনাভাইরাসের প্রকোপ এবং তার জেরে লকডাউনের জেরে আর্থিক সমস্যায় পড়েছেন সে দেশের বহ মানুষ। লকডাউনের পর থেকে সে কলেজের অনেক ছাত্রই টিউশন ফি দিতে পারেননি। সে জন্যই ‘ফি’ হিসেবে নারকেলের কথা ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ।

ওই কলেজের কর্মকর্তা আয়ান পাসেক আদি পুত্রা এ ব্যাপারে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ইনস্টলমেন্টে ফি দেওয়ার বিষয়টি আমরা আগেই চালু করেছি। বর্তমান পরিস্থিতিতে আমরা আরও নমনীয় হয়েছি। আমরা নারকেল তেল তৈরি করি। তাই কোনও ছাত্র ফি দিতে না পারলে, তার বদলে নারকেল দিলেই হবে।’’ সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়