শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫২৫, সুস্থ ২৫৩৯

লাইজুল ইসলাম ও মহসীন কবির : [২] সোমবার (৩০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ২৬৮ দিনে ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩৭২ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৭২ হাজার ৭০১ জন। মোট শনাক্ত ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন। মোট মারা গেছেন ৬৬৪৪ জন।

[৪] মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন। ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ও ১১ জন নারী। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

[৫] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, দশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২০ জন রয়েছেন। ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে এক, রাজশাহীতে চার, খুলনায় দুই, সিলেটে এক রংপুর একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

  • সর্বশেষ