শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সজীব ওয়াজেদ জয়কে ১ নম্বর সদস্য করে পীরগঞ্জ আওয়ামী লীগের কমিটি অনুমোদন

ডেস্ক রিপোর্ট: সম্মেলনের এক বছর পর পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন পেয়েছে। গতকাল রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এ কমিটির অনুমোদন দেন। বাংলাদেশ প্রতিদিন

এতে ১ নম্বর সদস্য করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে। ২০১৯ সালের ১২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক পদে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন।

ওই সম্মেলনের এক বছর পর সহ-সভাপতির একটি পদ ফাঁকা রেখে ৭১ সদস্যবিশিষ্ট পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলো। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, রাজনৈতিক দিক থেকে পীরগঞ্জের গুরুত্ব অনেক।

এ আসনে এমপি পদে নির্বাচন করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী দিনে সজীব ওয়াজেদ জয় এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সবদিক বিবেচনা করে তারুণ্যনির্ভর, শিক্ষিত লোকদের প্রাধান্য দিয়ে কমিটি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়