শিরোনাম
◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ৪

সুজন কৈরী : রাজধানী যাত্রাবাড়ী, দক্ষিন কেরানীগঞ্জ ও ওয়ারী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যাবসায়ীকে আটক রেছে র‌্যাব-১০।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, শনিবার রাতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোনসেট ও নগদ ২০ হাজার টাকাসহ আলাউদ্দিন হাওলাদার (৫২) নামের একজনকে আটক করা হয়।

একইদিন ও প্রায় একই সময় ব্যাটালিয়নের সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুদেব মন্ডল (৫১) নামের একজনকে আটক করে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া শনিবার র‌্যাব-১০ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নেতৃতে একটি দল পুরান ঢাকার ওয়ারীর হাটখোলা রোডে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইলসহ ২ জনকে আটক করে। আটককরা হলেন- রাসেল (২৬) ও বিকাশ চন্দ্র ধর (২০)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সাভার মডেল, কেরাণীগঞ্জ মডেল ও যাত্রাবাড়ী থানা এলাকাসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ