শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮৮, সুস্থ ২২৮৭

লাইজুল ইসলাম ও মহসীন কবির : [২] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৬ জন নারী। ২৯ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬০৯ জনে।

[৩] ১১৮টি ল্যাবরেটরিতে ১৩৮৬৪টি নমুনা সংগ্রহ ও ১৩৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭৫৭৩২৯টি। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৬২৪০৭ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৭৮১৭২ জন।

[৪] নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক শূন্য ০২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ শতাংশ শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০৯ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৭৫ জন (৭৬ দশমিক ৭৯ শতাংশ) ও নারী এক হাজার ৫৩৪ জন (২৩ দশমিক শূন্য ২১ শতাংশ)।

[৫] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৯ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত ২৯ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রামের ২, রাজশাহীর ১, খুলনার ১ এবং রংপুর বিভাগের ২ জন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়