শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৌরীপুরের শুভ্র হত্যা মামলার মূল আসামী সাকিব গ্রেফতার

আল আমীন: [২] গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার মূল আসামি সাকিব আহমেদকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। জানা যায়, গৌরীপুর উত্তর বাজার এর জুলমান রেজা’র ছেলে সাকিব। গ্রেফতারকৃত সাকিব বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. হাফিজ আল আসাদ এর আদালতে হাজির হয়ে মামলার ঘটনায় জড়িত মর্মে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

[৩] উল্লেখ্য, আলোচিত গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে ১৭ অক্টোবর শনিবার রাত সাড়ে ১০টার সময় শুভ্রকে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। তাকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ