শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে ভারতে নাগরিকত্ব আইন প্রয়োগ করবেন মোদী

মাছুম বিল্লাহ: [২] অবৈধ অভিবাসীদের চিহিৃত করতে বিপুল বিরোধিতার মধ্যে ভারতে প্রণীত নাগরিকত্ব আইন প্রয়োগের আগে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে চায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মার্চ মাসে তার সম্ভাব্য ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তির বিষয়টি সম্পর্কে জেনে তারপর এই আইন প্রয়োগ করবে ভারত।

[৩] শনিবার ভারতের প্রভাবশালী দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নাগরিকত্ব আইন সংশোধনের বিরোধিতা করেছিল বাংলাদেশ। কারণ এই আইনের সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের বিষয় জড়িয়ে রয়েছে, যা ঢাকা কোনও ভাবেই মানতে রাজি নয়। ফলে ঢাকা সফরে শেখ হাসিনার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারেন মোদি।

[৪] প্রতিবেদনে বলা হয়, নাগরিকত্ব আইন প্রয়োগের নির্দেশ জারির বিষয়টি নিয়ে আসামের রাজ্য সরকার চিন্তিত। তাই গত ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

[৬] নাগরিকত্ব আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে গিয়ে বসবাসরত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। বাদ পড়াদের অধিকাংশই মুসলিম। তাদেরকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহিৃত করছে বিজেপিসহ হিন্দুত্ববাদীরা। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়