শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘চীনে করোনার উৎপত্তি হয় নি, এমন কথা অনুমাননির্ভর’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান, ‘গত ডিসেম্বরে উহানের বাজারে করোনার উৎপত্তি শনাক্ত হলেও এটি মূলত চীন থেকে উদ্ভূত হয়নি এমন কথা বলা হবে সম্পূর্ণ অনুমান নির্ভর। চ্যানেল নিউজ এশিয়া

[৩] ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রায়ান বলেন, ‘যেহেতু সর্বপ্রথম উহানের বাজারেই ভাইরাসটি শনাক্তের খবর নিশ্চিত হয়েছে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখান থেকেই তদন্ত করবে। স্বাধীন তদন্তের পর যদি অন্য কোনো প্রমাণ পাওয়া যায় তবে হু তদন্ত দল সেই স্থানে নিয়ে যাবে।’

[৪] চীনের রাষ্ট্রায়াত্ত গণমাধ্যম আগে থেকেই দেশটিতে করোনার উৎপত্তির বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে। নভেম্বরে প্রকাশিত এক গবেষণাপত্রে চীনের গবেষকরা দারি করেছেন, উহান নয়, সার্স কোভ-২ ভাইরাসের জিনগত বৈচিত্র বলছে, ভারত ও বাংলাদেশে এই ভাইরাসের উৎপত্তি হতে পারে। এর আগে চীনের বিশেষজ্ঞরা বলেছিলেন, গত বছর ইউরোপ থেকে আমদানিকৃত ফ্রোজেন খাবার থেকে দেশটিতে করোনা এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়