শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে পুলিশের হাতে ভুয়া পুলিশ আটক

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ইউনিফর্মসহ (পোশাক) একজন ভুয়া পুলিশকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৩] আটককৃত মো. ইমরান মোল্লা (২২) মাগুরা জেলার মহম্মদপুরের জাঙ্গালিয়া গ্রামের লাল্টু মোল্লার ছেলে। ২৭ নভেম্বর শুক্রবার দিনগত রাত ৪টায় দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

[৪] গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লেখা সম্বলিত একটি ডার্প ব্লু (ডিপ গ্রে) জ্যাকেট পরিহিত অবস্থায় মো. ইমরান মোল্লাকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে রাজবাড়ী কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়