শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গান গেয়ে ঝড় তুললেন সেই প্রিয়া (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : চোখের ইশারায় কোটি পুরুষের মন জয় করেছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। এরপর হাসির ঝলকেও কেড়েছেন অনেকের মন। এবার গান গেয়ে ঝড় তুললেন সেই প্রিয়া।

ভারতীয় সংবাদমমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গান গাওয়ার ভিডিও পোস্ট করেন প্রিয়া প্রকাশ। ভিডিওটি প্রকাশের পর নিমিষেই তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রেড ওয়াইন রঙ্গে শাড়ি পরে আছেন প্রিয়া, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। কানে হীরার দুল। কোনো একটি অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে এভাবেই আড্ডা দিচ্ছিলেন তিনি। সেখানে বসে মোবাইলে চোখ রাখতে রাখতেই গেয়ে উঠলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘চান্না মেরেয়া’ গানটি। শেষদিকে প্রিয়ার সঙ্গে গলা মেলান তার বন্ধুরাও।

২০১৮ সালে প্রিয়া প্রকাশ অভিনীত মালায়লম ছবি ‘ওরু আদর লাভ’ সিনেমার ‘মানিক্য মালারায়া পুভি’ গানের একটি দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়। গানটি ইউটিউবে ট্রেন্ড করতে শুরু করে, উঠে আসে ১ নম্বরে। আর সেই গানে অভিনয় করেই পরিচিতি পেয়েছিলেন প্রিয়া। গানটিতে প্রিয়ার ভ্রু কুঁচকানোর দৃশ্য বহু পুরুষের হৃদয় বিদ্ধ করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়