শিরোনাম
◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুনে নিমিষেই শেষ হয়ে গেল মেয়ের বিয়ের স্বপ্ন

গোপালগঞ্জ প্র‌তিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ডে নিমিষেই শেষ হয়ে গেছে পাটগাতী ইউপির কাকুইবুনিয়া গ্রামে উৎসব বিশ্বাসের মেয়ের বিয়ের সব স্বপ্ন। মেয়ের বিয়ের জন্য রাখা অর্থ ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
শুক্রবার রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সর্দার শরিফুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, এ মুহূর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নগদ অর্থসহ বিভিন্ন আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব টাকা ও আসবাবপত্র মেয়ের বিয়ের জন্য জমা করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়