শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইলেক্টোরাল কলেজ বাইডেনকে জয়ী ঘোষণা করলে হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] নির্বাচনে পরাজয়ের পর কারচুপির অভিযোগ এনে একের পর এক মামলা করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আদালতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু এখন তিনি বলছেন যদি ইলেক্টোরাল কলেজ বাইডেনকে অফিসিয়ালি নির্বাচনে জয়ী ঘোষণা করে তবেই তা মেনে নেবেন এবং হোয়াইট হাউস ছেড়ে দেবেন। স্পুটনিক/আরটি/টুইট

[৩] টুইট বার্তায় ট্রাম্প বলেন ইলেক্টোরাল কলেজ বাইডেনের পক্ষে রায় দিলে সেটা হবে ভুল। হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে একই কথার পুনরাবৃত্তি করেন ট্রাম্প।

[৪] প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিকরা কখন তিনি হোয়াইট হাউস ছাড়বেন এমন প্রশ্ন করলে তিনি বলেন অবশ্যই হোয়াইট ছাড়ব, কখন ছাড়ব তা আপনারা জানবেন। নির্বাচনে পরাজয় বা বাইডেনের জয় স্বীকার করা খুব কঠিন কারণ আমরা জানি ব্যাপক কারচুপি হয়েছে।

[৫] মার্কিন নির্বাচন ব্যবস্থায় ইলেক্টোরাল পদ্ধতির সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বিষয়টি একটি উন্নয়নশীল দেশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আমরা তৃতীয় বিশ্বের একটি দেশের মতো।

[৬] রিপাবলিকান সিনেট প্রার্থীদের প্রচারে যোগ দিতে শনিবার জর্জিয়া যাচ্ছেন ট্রাম্প। আগামী ৫ জানুয়ারি জর্জিয়ায় সিনেটের রান অফ নির্বাচন করছে। এ নির্বাচন মার্কিন সিনেটকে কোন দল নিয়ন্ত্রণ করবে সে সিদ্ধান্তের জন্যে গুরুত্বপূর্ণ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়