শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৩৯ আফগান হত্যায় ১০ সেনাকে চাকরিচ্যুত করছে অস্ট্রেলিয়া, বিচারের আওতায় আনার সুপারিশ

সিরাজুল ইসলাম: [২] তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের চাকরিচ্যুত করার নোটিশ দেয়া হয়েছে। তারা বিশেষ বাহিনীর সদস্য। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। রয়টার্স

[৩] চার বছরের তদন্ত শেষে গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) প্রতিবেদন দিয়েছে। এতে ১৯ অস্ট্রেলীয় সেনার বিরুদ্ধে আফগানিস্তানে বন্দি, কৃষক ও বেসামরিক নাগরিক মিলিয়ে ৩৯ জনকে হত্যার প্রমাণ থাকার কথা বলা হয়। বিশেষ বাহিনীর ওই ১৯ বর্তমান ও সাবেক সেনার বিরুদ্ধে পুলিশী তদন্ত এবং তাদেরকে বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়।

[৪] এডিএফ এর এই তদন্ত প্রতিবেদনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ১০ অস্ট্রেলিয় সেনাকে বরখাস্তের আনুষ্ঠানিক নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছে এবিসি। এই সেনারা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী কিংবা তারা এতে জড়িত ছিলেন। অপরাধের অভিযোগ থাকা ১৯ সেনার মধ্যে নন তারা। নোটিশের জবাব দেয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন।

[৫] আফগানিস্তানে ২০০২ সালে তালেবান শাসনের পতনের পর থেকেই মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের অংশ হিসাবে ছিলো অস্ট্রেলিয় সেনা। প্রাথমিকভাবে আফগান সেনাদেরকে প্রশিক্ষণ দেয়াই আন্তর্জাতিক বাহিনীর কাজ ছিলো। কিন্তু পরে তারা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক বেশি জড়িয়ে পড়তে শুরু করে। ২৩টি ঘটনায় অস্ট্রেলিয় বিশেষ বাহিনীর ২৫ সেনা সরাসরি কিংবা পরোক্ষোভাবে বেআইনিভাবে আফগান হত্যায় অংশ নিয়েছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়