শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনকে অবশেষে অভিনন্দন জানালেন শি জিনপিং

আসিফুজ্জামান পৃথিল: [২] শি জিনপিং আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক হবে ‘উইন উইন’। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনা প্রেসিডেন্ট অভিনন্দন জানিয়ে আরও বলেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক হবে স্বাস্থ্যকর ও স্থিতিশীল। আল জাজিরা

[৩] বিবৃতিতে শি বলেন, ‘আমি আশা করি দুই পক্ষই সংঘাতহীন ধারা বজায় রাখবে। আমরা একে অপরকে সম্মান করতে চাই। আমরা পারস্পরিক সহযোগীতা, দূরত্ব সংকোচন এবং সম্পর্ক শক্তিশালীকরণে মনোনিবেশ করবো।’ শিনহুয়া

[৪] জিনপিং ছাড়াও চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিসকে । বিগত কয়েক মাসে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বাণিজ্য থেকে শুরু করে মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রভৃতি নানা বিষয়ের সংঘাতের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছিল করোনা মহামারী। ওয়াশিংটন বারবার চীনকে দায়ী করেছে সারা বিশ্বে করোনা ছড়ানোর জন্য। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত বহুবার করোনা ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন । এনপিআর

[৫] পৃথিবীর সব গুরুত্বপূর্ণ দেশ আগেই বাইডেনকে শুভেচ্ছা জানালেও চীন ছিলো ব্যতিক্রম। গত সপ্তাহে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘ নিরবতা ভেঙে বাইডেনকে অভিনন্দন জানায়। তবে শি প্রথমবারের মতো অভিনন্দন জানালেন। সিএনএন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়