শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষে বাংলাদেশে আসা হলো না ম্যারাডোনার

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। বাংলাদেশে আসতে চেয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আসার সম্মতিও দিয়েছিলেন এই ফুটবলের ঈশ্বর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার আগমনের যাবতীয় আয়োজনের ব্যবস্থাও নিচ্ছিল।

[৩] বাংলাদেশে ম্যারাডোনার আসা প্রসঙ্গে গত ডিসেম্বরের শেষ দিকে বাফুফে প্রধান সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আসতে আমরা যে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাতে সম্মতি দিয়েছেন ম্যারাডোনা। যেহেতু উদযাপনের অংশ হিসেবে নানা রকমের আয়োজন থাকছে, তাই কবে-কখন তিনি আসবেন তা এখনও নির্ধারণ করা হয়নি।

[৪] বাংলাদেশের কোটি ভক্তের ভালোবাসা পেলেও তাদের দেখতে পারেননি ম্যারাডোনা। মুজিব বর্ষের শুরুতেই দেখা দেয় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ। যার কারণে মুজিব বর্ষের যাবতীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

[৫] ফলে বাংলাদেশে আর আসা হলো না ফুটবল কিংবদন্তীর। আর নিজেই আজ সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। তবে বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে যাবে। এছাড়া বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সময় পেলে বাংলাদেশের যাব।

[৬] তাকে জানানো হয়েছিল যে, বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে। ৯৪-এর বিশ্বকাপ ফুটবলের মাঝপথে তিনি খেলতে না পারায় বাংলাদেশের অনেক মানুষ কেঁদেছিল। একথা শুনে অবাক হয়েছিলেন ম্যারাডোনা।

[৭] একথা শুনে ম্যারাডোনা বলছিলেন, ‘ও, আ আ আংলাদেশ! হুম হুম হুম। ফুটবল দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন সেই ম্যারাডোনা আজ আর বেঁচে নেই, কিন্তু বাংলাদেশের মানুষের মনে তার জন্য ভালোবাসা বেঁচে থাকবে থাকবে চিরকাল। - একুশটিভি/ বিএফএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়