শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুরু হতে যাচ্ছে ১ম নারী ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা

রাহুল রাজ : [২] বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যব¯হাপনায় এবং ওয়ালটন গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৮ নভেম্বর ২০২০ থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ১ম ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (নারী)-২০২০’।

[৩] আজ ২৫ নভেম্বর ২০২০ তারিখ বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা পরিচালনা সম্পর্কে ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ এর নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, পরিচালনা কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু এবং পরিচালনা কমিটির সহকারী সম্পাদক কামরুন নাহার আজাদ স্বপ্না সাংবাদিকদের বিভিন্ন্ন প্রশ্নের উত্তর দেন।

[৪] সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানানো হয় যে, ‘ওয়ালটন ১ম ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (নারী)-২০২০’র কার্যক্রম পরিচালনার জন্য ৬,২৫,০০০/- (ছয় লক্ষ পচিঁশ হাজার) টাকার বাজেট ধার্য করা হয়েছে।

[৫] ১ম ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (নারী)-২০২০’র উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী ২৮ নভেম্বর শনিবার ২০২০ তারিখ শনিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

[৬] উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত প্রতিযোগিতায় উদ্বোধনী খেলা নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা বনাম জামালপুর স্পোর্টস একাডেমি এর মধ্যে অনুষ্ঠিত হবে।

[৭] আয়োজিত ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার এবারের আসরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, জামালপুর স্পোর্টস একাডেমি, তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা দলসমূহ অংশগ্রহন করছে।

[৮] উল্লেখ্য যে, এবারের প্রতিযোগিতার সকল খেলা বাংলাদেশ সরকারের নির্দেশনায় সামাজিক দুরত্ব বজায় রেখে এবং করোনভাইরাস প্রাদূর্ভাব প্রতিরোধ সংক্রান্ত সকল রকমের স্বাস্থ্য বিধি-বিধান অনুসরণ করে-ই পরিচালনা করা হবে। তাই সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করা যাচ্ছে। - প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ