শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় ধর্মীয় অনুভুতিতে আঘাত করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

আব্দুম মুনিব: [২] রাসুল (সা:) কে নিয়ে অবমাননা ও ধর্মীয় অনুভুতিতে আঘাত করায় কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতে অভিযুক্ত শিক্ষক আমিরুলের বিরুদ্ধে হক্কানী দরবারের পরিচালক খালিদ হোসাইন সিপাহী মামলা করেছে।

[৩] বুধবার সকালে কুষ্টিয়া (মিরপুর) চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত আদালতে এ মামলা করা হয়। বিচারক শুনানী শেষে মামলাটি গ্রহণ করে কুষ্টিয়ার মিরপুর থানাকে প্রয়োজনীয় ব্যবসস্থা গ্রহণের নির্দেশ দেন।

[৪] জানা যায়, কুষ্টিয়ার মিরপুর দারুস সালাম অনলাইন মডেল স্কুলের পরিচালক আমিরুল তিনি বিভিন্নভাবে কোরআন-হাদিস পরিপন্থী কর্মকান্ড চালায়। তার পরিচালিত অনলাইন স্কুল থেকে এলাকার ধর্মপ্রাণ সহজ সরল মানুষদের ডেকে এনে ইসলাম ও ইমান বিরোধী প্রচারণা চালায়।

[৫] তার ব্যবহৃত ফেসবুক আইডি “সত্য কখনো গোপন থাকেনা”। এই আইডি থেকে আমিরুল ভিডিও লাইভ প্রচার করেন। সেখানে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এই কালেমাকে তিনি সঠিক নয় বলে প্রচার করেন। এসব ধর্ম বিরোধীও উস্কানীমূলক বক্তব্যে তৌহিদী জনতার মাঝে বিরুপ প্রভাব ফেলে। মামলাটি আইনী সহায়তা করছেন এ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রামাণিক। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়