শিরোনাম
◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও ◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় হঠাৎ চুরি বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক

হাবিবুর রহমান: [২] জেলার পূর্বধলায় রাতের চুরি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। বাজারের বিভিন্ন দোকান ও বাসার গেইটের তালা বেঙ্গে মোটর সাইকেল, নগদ অর্থসহ মূল্যমান জিনিষপত্র চুরি হয়ে যাচ্ছে। গত এক সাপ্তাহে উপজেলা বিভিন্ন স্থানে ৫ থেকে ৬টি চুরির ঘটনা ঘটেছে।

[৩] এমন ঘনঘন চুরির ঘটনায় এখন রাত হলেই আতঙ্কে থাকেন সাধারণ মানুষ।রাত পুহালেই চুরি খরব শোনা যাচ্ছে। আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে দুঃসাহসিক চুরি। খোঁজ নিয়ে জানা গেছে গত কয়েক দিনে পৃথক পৃথক স্থান থেকে ৪টি মোটর সাইকেলসহ একাদিক দোকানে চুরি হয়েছে।

[৪] গত ২০ নভেম্বর শুক্রবার রাতে তালা ভেঙ্গে উপজেলা সদর বাজারের মনি জুয়েলার্স ও সাহা সু ষ্টোরে চুরির ঘটনা ঘটেছে। দোকানীদের দাবী দোকান থেকে প্রায় ৪ভরি স্বর্ণ, ২৫০ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের জুতা নিয়ে যায়।

[৫] এত কম সময়ের ব্যবধানে ৫টি চুরি সংগঠিত হওয়ায় সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে। জনমনে প্রশ্নস হটাৎ করে কি আইন শৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে ?

[৬] পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান জানান, ইতি মধ্যে দুটি বাইক চুরির ব্যপারে থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। এ ব্যপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত টহল আরও জোরদার করা হবে।

 

  • সর্বশেষ