শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনের সিউদাদানোস দলে সম্পৃক্ত হলেন রাসেল হাওলাদার

আসাদুজ্জামান সম্রাট: তিনি সিউদাদানোস পার্টির নেতৃবৃন্দ এর সাথে সৌজন্য সাক্ষাৎকার শেষে কাতালান পার্লামেন্টের হলরুমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন |স্পেনের মূল ধারার রাজনীতির অন্যতম গুরুত্ব পূর্ণ এই দলে অভিষিক্ত হলেন এইচ এম রাসেল হাওলাদার।

কাতালান পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুখপাত্র সুসানা বাল্টারেন গার্সিয়া এম পি তাঁকে অফিসিয়ালি সদস্য পদ প্রদান করেন |এসময় পার্লামেন্টের উচ্চ পদস্থ পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মিলিত হন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এইচএম রাসেল হাওলাদার। তিনি করোনাকালীন সময়ে বিভিন্ন পর্যায়ের অভিবাসী এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সরকারের প্রণোদনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন |

এ সময় উপস্তিত ছিলেন, সিউদাদানোস পার্টির সদস্য ইরফান মাজিদ রাজা ,সমন্বয়কারী এশিয়ান কমিউনিটি ইন। বার্সেলোনা ও দলের স্থায়ী সদস্য আল রাশিদ ভুট্টো, খসে মারিয়া কানসহ নেতৃবৃন্দ। এসময় রাসেল হাওলাদার সরকারি বিভিন্ন অফিস বিশেষ করে অভিবাসীদের এপয়েন্টমেন্ট সহজীকরণ বিষয়ে প্রবাসীদের পাশে দাঁড়ানোর জয় অনুরোধ জানান |তিনি আবাসন সংকটসহ অবৈধ অভিবাসীদের বৈধকরণেরও দাবি জানান |

ধৈর্য ও আগ্রহ নিয়ে পার্টির নেতারা তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। উল্লেখ্য ,স্পেনের রাজধানী মাদ্রিদের মেয়র নির্বাচিত হয়েছেন তাঁদের দল।এছাড়াও কাতালান পার্লামেন্টে সর্বোচ্চ ৩৬ আসন পেয়ে সংখ্যাগরিষ্টতা লাভ করে সিউদাদানোস্।

  • সর্বশেষ
  • জনপ্রিয়