শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুটি সংগঠনের হিসাব মতে মাসে গড়ে ১০৮ নারী ও শিশু ধর্ষণের শিকার

দেবদুলাল মুন্না: [২] সংগঠন দুটি হচ্ছে নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। সংগঠন দুটি জানায়, চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে প্রায় ১০৮ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। নয় মাসে মোট ৯৭৫ নারী ধর্ষণের শিকার হয়েছেন।

[৩] সংগঠন দুটি ১১টি জাতীয় পত্রিকার খবর বিশ্লেষণ করে নারী ও শিশু ধর্ষণের এই তথ্য তুলে ধরে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে লিখিত বক্তব্য পাঠ করেন ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটে’র নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম প্রমুখ।

[৪] সংগঠন দুটি নারী ও শিশু নির্যাতন দমনের জন্য নয় দফা দাবি জানিয়েছে। দাবি আদায়ে তারা আজ ৪০ জেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করবে। মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে। নয় দফা দাবির মধ্যে রয়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করা, বিচার চলাকালে নির্যাতনের শিকার নারী ও শিশু এবং তাদের পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণ, ধর্ষণ, যৌন সহিংসতা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়