শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশরাফুলের রাজশাহী ও মুশফিকের ঢাকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপের

রাহুল রাজ : [২] মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়াচ্ছে আজ।

[৩] উদ্বোধনী খেলায় রাজশাহী ও ঢাকা একে অপরের মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে সাকিবের দল জেমকন খুলনা ও তামিমের দল ফরচুন বরিশাল।

[৪] প্রতিদিন দু’টি করে ম্যাচ যথাক্রমে দুপুর দেড়টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। তবে শুক্রবারের ম্যাচ হবে যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়।

[৫] রবিন লিগ পদ্ধতিতে ম্যাচগুলোতে প্রতিটি দল দু’বার একে অপরের মুখোমুখি হবে।

[৬] শীর্ষ চার দল বিপিএল এর মতো পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। ফাইনালের জন্য ১৯ ডিসেম্বর রিজার্ভ-ডে রাখা হয়েছে।

[৭] ৫ দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে দলগুলির নাম বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল রাখা হয়েছে।

[৮] করোনার কথা চিন্তা করে শুধু হোম অব ক্রিকেট হবে ২৫ ম্যাচের সবগুলো। রানের জন্য উইকেট করা হবে ফ্ল্যাট।

[৯] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০ ক্রিকেটের টিভি ও ডিজিটাল সম্প্রচারস্বত্ব পেয়েছে দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। সবগুলো ম্যাচ তারা সরাসরি সম্প্রচার করবে।

[১০] প্রথম দিনেই ক্রিকেট ভক্তরা অপেক্ষায় থাকবেন আশরাফুলে ও সাকিবের ব্যাটিং ঝলক দেখার। দুজনেই মাঠে ফিরছে নিজেদের নিষেধাজ্ঞা কাটিয়ে। দু’জনেই চাইবে নিজেদের সেরাটা দিয়ে মাঠে ফেরা স্মরনীয় করে রাখতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়