শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে ৭ ফুট লম্বা অজগর উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের শরণখোলায় বাগান থেকে ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের হানিফ সরদারের বাগান থেকে অজগরটি উদ্ধার করে ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

[৩] পরবর্তীতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়।

[৪] এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন, ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার, ভিটিআরটি সদস্য মো. হাচান মুন্সী, সাগরসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

[৫] সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা একটি বাগান থেকে অজগরটিকে উদ্ধার করে। পরে আমরা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছি। ৭ ফুট লম্বা অজগরটির ওজন হবে আনুমানিক ৮ থেকে ১০ কেজি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়