শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

নূর মোহাম্মদ : [২] আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ এবং উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে, আমরা রাষ্ট্রীয়ভাবে একটি ট্রানজিশনাল পর্যায়ে অবস্থান করছি। এই সময়ে আমাদের অর্থনৈতিক, সামাজিক ও মানবিক সূচকের অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে আইনের শাসন, ন্যায়বিচার এবং সুশাসন নিশ্চিত করতে হবে।

[৩] রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজদের জন্য অনলাইনে আয়োজিত ১৪৩তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

[৪] আইনমন্ত্রী বলেন, সময় প্রতিনিয়ত পরিবর্তনশীল। সময়ের সঙ্গে মানুষের চাহিদা, আচার- আচরণ, দাবি-দাওয়া, অপরাধের ধরণ, পরিবেশ-পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থাসহ সকল বিষয়ে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে। কোভিড ১৯ আমাদেরকে অনলাইন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করতে বাধ্য করেছে। এমনকি আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি আইন প্রণয়ন এবং ভার্চুয়াল কোর্ট চালু করাতেও বাধ্য করেছে।

[৫] তিনি বলেন, বিচারপ্রার্থী জনগণ প্রতিনিয়ত নানা রকমের সমস্যা নিয়ে আদালতে হাজির হন। তাছাড়া বিশ্ব বাণিজ্যের দ্বার উন্মোচিত হওয়ায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ এবং সংযোগ বৃদ্ধি পাওয়ায় হাজারো রকমের বিরোধের উদ্ভব হয়। এ প্রেক্ষাপটে নতুন নতুন বিষয়ে নিজেকে পরিচিত করার জন্য প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়