শিরোনাম
◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ জেলা আ.লীগে সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

সোহাগ হাসান : [২] জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

[৩] রোববার (২২ নভেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়। নতুন ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] এছাড়া পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়